• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগরে আবু তাহের খানের নির্বাচনী গণসংযোগ

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- / ৩৬ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের কর্মসূচি তুলে ধরেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে “বই” প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। স্থানীয় জনগণ তার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন এবং আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গৌরীপুর উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নেতৃবৃন্দসহ বোকাইনগর ইউনিয়নের ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী নির্বাচনে বই প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খানের পক্ষে জনসমর্থন আরও জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

গণসংযোগ শেষে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/