ভোট চাইতে গিয়ে ধর্মীয় আবেগকে ব্যবহার না করার এবং ভোটারদের বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভোটের মাঠে জনগণের কাছে উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে, বেহেশতের টিকিট বিক্রির মতো বিভ্রান্তিকর কথা বলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
পথসভায় তিনি উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন এবং পথসভাকে প্রাণবন্ত করে তোলেন।
https://slotbet.online/