• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শরণখোলায় মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) / ৪৮ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় এক অসহায় মানসিক ভারসাম্যহীন যুবককে সংঘবদ্ধভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে। গত ২৫ জানুয়ারি (রবিবার) বিকেলে রায়েন্দা ইউনিয়নের ভোলার পাড় এলাকায় মালেকের মাদ্রাসার সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত যুবক মোঃ নজরুল ইসলাম (চৌকিদার) ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত ইস্কান্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইসমাইল হাওলাদার, খলিল, কুদ্দুস, মিরাজ, মুসা ও রহিমসহ ১০-১৫ জনের একটি দল নজরুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়। দীর্ঘ সময় তিনি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও লোকভয়ে তাৎক্ষণিকভাবে কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।
​পুলিশের উদ্ধার অভিযান:
ঘটনার পরদিন অর্থাৎ ২৬ জানুয়ারি (সোমবার) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শরণখোলা থানার এসআই লোকমানের নেতৃত্বে একটি টিম নজরুলের বাড়িতে যায়। সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার বিষয়টি স্বীকার করলেও অভিযুক্ত কুদ্দুস ও মিরাজ দাবি করেছেন ভিন্ন কথা। তাদের ভাষ্যমতে, মাদ্রাসার একটি কলাগাছ কাটা নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে নজরুলের তর্ক হয়। একপর্যায়ে নজরুল লাঠি দিয়ে আঘাত করে ইসমাইলকে পুকুরে ফেলে দেন। এই খবর শুনে তারা ক্ষিপ্ত হয়ে নজরুলের ওপর হামলা চালান। ইসমাইল হোসেনও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে তারা জানান।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে উদ্ধার করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/