• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের রঘুরগাতী গ্রামে ধানের শীষের নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী সিরাজ গঞ্জ প্রতিনিধি / ৫৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রঘুরগাতী গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষের নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় রঘুরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাইজিদ হোসেন-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক ও বহুলী ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সফল সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ কেডিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা বলেন, সিরাজগঞ্জ-২ আসনে জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু একজন জনপ্রিয়, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। এই আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তাঁর বিকল্প নেই।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

উঠান বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/