• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মহেশপুরে নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা-প্রত্যাশা বিষয়ক সংলাপ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৪৫ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে তরুণদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক চর্চায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ নির্বাচন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা, ভোটাধিকার প্রয়োগে তরুণদের ভূমিকা এবং গণতন্ত্র রক্ষায় সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থী ও তরুণরা নির্বাচন প্রক্রিয়া, ভোটগ্রহণ পদ্ধতি ও স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। উপস্থিত কর্মকর্তারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে তরুণদের ভোটার হিসেবে দায়িত্বশীল ও সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ ধরনের সংলাপ তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/