মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের তালা ভেঙে চুরির ঘটনায় ফেঁসে যেতে বসেছেন চোরের খালাত ভাই বাবু নামের এক যুবক । ২০২৬ সনের গত ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যার দিকে সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকার টিনসেট ডোয়া পাকা দক্ষিণ দূয়ারী ঘরের পশ্চিম পাশের বারান্দার রুম থেকে ঘিওর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়ুয়া রেজা হোসেনের(২০) কাছ থেকে গত ২০২৪ সনের ৬ আগষ্ট তারিখ সন্ধ্যার পর ঘিওর প্রেসক্লাবের তালা ভেঙে চুরি যাওয়া ল্যাপটপ, টেলিভিশন, কম্পিউটার ও বড় স্ট্যান্ড ফ্যান ও অন্যান্য মালামাল সহ মোট প্রায় দেড় লাখ টাকা মূল্যের চুরি যাওয়া মালামালের মধ্যে শুধু একটি কম্পিউটার পিসি ও মনিটর উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ । ঘিওর প্রেসক্লাবের ৭ সদস্যের সাংবাদিক টিম দীর্ঘ প্রায় পৌনে দুই বছর ধরে অভিযান চালিয়ে এ কম্পিউটার সেট উদ্ধার কাজে সক্ষম হয় । পরে ঘিওর থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে কম্পিউটার উদ্ধার করে থানায় নিয়ে আসে । চুরি যাওয়া কম্পিউটার যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেই কলেজ পড়ুয়া রেজা হোসেনের পিতা কৃষক মোহাম্মদ আলী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা কম্পিউটার চর-বাইলজুরী গ্রামের মৃত নূরু কেরানীর ছেলে কথিত সাংবাদিক পরিচয়ধারী ও দুর্ধর্ষ চোর ও ধর্ষণ মামলার আসামি আল-মামুনের খালাত ভাই দেওভোগ তালতলা গ্রামের রহমান ডাক্তারের ছেলে বাবু নামের লোকের কাছ থেকে কিনেছে বলে তিনি স্বীকার করেছেন । উল্লেখ্য যে, কথিত সাংবাদিক পরিচয়ধারী সেই দুর্ধর্ষ ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার চুরি করার রেকর্ড রয়েছে বলে এলাকাবাসী জানায় । এর আগেও সে সিংজুরী বাজার থেকে মোবাইল চুরি করে গণপিটুনি খেয়ে দীর্ঘ দিন পলাতক ছিল । পুলিশের উদ্ধার করা ঘিওর প্রেসক্লাবের চুরি যাওয়া কম্পিউটার সেট ঘিওর থানা কোষাগারে জব্দ মূলে জব্দ রয়েছে ।
https://slotbet.online/