• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী : সিরাজগঞ্জ / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে আজ সোমবার
১৯ জানুয়ারি সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক জনতার মেয়র জননেতা সাইদুর রহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণদাস, রাশেদুল হাসান রঞ্জন ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক, যিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/