ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় শৈলকুপা–হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মন্নু মোল্লা (৪০)। তিনি শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের বাসিন্দা ও আবু তৈয়ব মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা রাতের বেলায় সড়কে ঘোরাফেরা করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মন্নু মোল্লার মরদেহ পড়ে থাকতে দেখে শৈলকুপা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
https://slotbet.online/