• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪) অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন : / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন :ঝিনাইদহের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটির আয়োজন করেন শিমুল আহম্মেদ ও উবাইদুল। সার্বিক সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ। মাদককে না বলি, ক্রীড়াকে আকড়ে ধরি—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় নিয়ে ৭ ওভারের ম্যাচে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল মেম্বার। অতিথিরা তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

ফাইনাল খেলায় শালিয়া বটমূল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কোলা গোল্ডেন বয়েজ রানার্সআপ হিসেবে বিবেচিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে শালিয়া বটমূল স্পোর্টিং ক্লাব পায় ২টি রাজহাঁস, নগদ অর্থ ও একটি চ্যাম্পিয়ন ট্রফি। অপরদিকে রানার্সআপ দল কোলা গোল্ডেন বয়েজ পায় ১টি রাজহাঁস, নগদ অর্থ ও একটি ট্রফি।
খেলাটিতে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সেনা সদস্য আঃ রশিদ মিয়াজি, যিনি তার প্রাণবন্ত ধারাভাষ্যে খেলাটিকে আরও উপভোগ্য করে তোলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/