• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বিরল উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুসলিম হক,বিরল (দিনাজপুর / ২৯ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিরল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাস এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, পৌর বিএনপি’র সহ সভাপতি আসাদুল হক হিরা, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোমিনুর ইসলাম, জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, পৌরযুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জাহাঙ্গির আলম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান আলী প্রমূখ উপস্থিত ছিলেন। মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফেরদৌস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/