• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৭৮ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামের এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার নন্দুয়াড় ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং একজন প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/