• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

মোঃ মুসলিম হক,বিরল / ৫৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় সচেতন যুবকদের নিয়ে গঠিত মাদক নির্মূল কমিটি কর্তৃক শুক্রবার সকালে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীগণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নিকট ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক উদ্ধারকারী মাদক নির্মূল কমিটির সভাপতি মানিক মিয়া জানান, শুক্রবার সকালে পূণর্ভবা নদীর পশ্চিম পাড়ে সুন্দরা হতে বনগাঁও আসার পথে ঘনকুয়াশার মধ্যে অটোরিক্সায় সন্দেহভাজন প্যাকেট উঠানোর দৃশ্য মাদক নির্মূল কমিটির সদস্যদের চোখে পড়ে। মাদককারবারীরা টের পেয়ে প্লাস্টিকে মোড়ানো ১০ টি প্যাকেট ফেলে রেখে দৌড়ে এবং অটো রিক্সা দ্রুত নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমাদের জেলার মধ্যে বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় মাদক কারবার বেশি হচ্ছে। ১৮ টি মাদক মামলার আসামী সাপুড়িয়ার ছেলে কবীর আইনের বেড়াজালে জেল থেকে বেড়িয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছে। প্রায়োজনে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে এদের মূলোৎপাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করা হলে প্রশাসনের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ সর্বাত্মক সহযোগিতার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/