• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কোর অব মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান (সাগর) / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান সিএমপিসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে কোর অব মিলিটারি পুলিশের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) এবং কমান্ড্যান্ট, সিএমপিসিএন্ডএস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি কোরটির প্রযুক্তিগত আধুনিকায়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

বক্তব্যে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এ কোরের অনন্য অবদানের কথা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া), সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটের অধিনায়কগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কোর অব মিলিটারি পুলিশের ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন।
সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল প্রাঙ্গণে সামরিক রীতি ও ঐতিহ্য অনুসরণ করে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টের হাতে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ’ পরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/