ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুরে আসনে রোববার (২৮ ডিসেম্বর/২৫) মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮জন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তারা হলেন বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মো. আবু তাহের খান, উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বদরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শাপলা কলি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম (কবি সেলিম বালা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মো. ফজলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মনোনীত প্রার্থী গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান।
https://slotbet.online/