• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আটক -২

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে অফিস সহায়ক পদে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার জন্য দুইজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬) ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও জেলার কয়েকটি কেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এসময় একজন প্রক্সি প্রদানকারী অন্য একজন পরীক্ষার্থী কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

আটককৃত প্রক্সি প্রদানকারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলের মোঃ আলম( ৩০) আর একজন অন্যের পরীক্ষা দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনী কাছে আটক হয়েছেন।

অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো. আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/