• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

চিকিৎসা না পেয়ে দুই দিন কষ্টে ছিল নির্যাতিত শিশু, পরিবার ছিল চাপে

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৯৯ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সামাজিক ও পারিপার্শ্বিক চাপে শিশুটিকে টানা দুই দিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিষয়ে সতর্ক নজর রাখছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ ডিসেম্বর বিকেলে পার্শ্ববর্তী বাড়ি থেকে আরবি শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে গোপালনগর গ্রামের একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও জোরপূর্বক আচরণ করা হয়।
শিশুটির দাদি জানান, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সামাজিক লজ্জা ও চাপের কারণে শুরুতে বিষয়টি প্রকাশ করা যায়নি। এ সময় শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও পরিবার হাসপাতালমুখী হতে সাহস পায়নি। পরে মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশী এক স্বজনের সহযোগিতায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা বলেন।
আমরা খুব অসহায় অবস্থায় আছি। মেয়েটা কয়েক দিন ধরে অনেক কষ্টে ছিল। কিছু লোক আমাদের মামলা না করে বিষয়টি মীমাংসা করার কথা বলছিল। আমরা শুধু ন্যায়বিচার চাই।
প্রতিবেশী স্বজন মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া জানান,
বিষয়টি জানার পর আমি দেরি না করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। এখন তার চিকিৎসা চলছে। আশা করছি সে সুস্থ হয়ে উঠবে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন,
ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/