• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন-ফজলে হুদা বাবুল

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়—জাতীয় সংসদের ৪৮ নম্বর আসন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) থেকে জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আসনটির সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং দলীয় নেতা–কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, ফজলে হুদা বাবুল পেশাগত জীবনে একটি প্রাইভেট কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাফল্যের শীর্ষে অবস্থান করলেও জনগণের সেবা করার প্রত্যয় থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও আদর্শচ্যুত হননি।
স্থানীয়দের মতে, শৈশবকাল থেকেই তিনি নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা এলাকায় ব্যাপকভাবে পরিচিত। শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং বিটিভির একাধিকবারের শ্রেষ্ঠ বিতর্কিক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন এবং বিটিভির আজীবন সম্মাননা প্রাপ্ত বিতর্কিক হিসেবেও স্বীকৃত।

নওগাঁ-৩ আসনের ভোটারদের একটি বড় অংশ মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির জন্য ফজলে হুদা বাবুলই সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বেই এ আসনে বিএনপি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয় অর্জন করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/