• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শাহজালাল বিমানবন্দর থেকে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবেগঘন ভাষণে জনতার হৃদয় জয় করলেন

মো. রেজাউল করিম / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর, ২০২৫, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে মঞ্চে দেখে রাতভর অপেক্ষমাণ লাখো নেতা-কর্মী ও সমর্থক উল্লাসে ফেটে পড়েন। উপস্থিত জনতা নানা স্লোগান ও পতাকা হাতে সমাবেশস্থলকে মুখর করে তোলে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান এই গণসংবর্ধনা মঞ্চ থেকে দেশের জনগণের উদ্দেশে আবেগঘন ও শক্তিশালী বক্তব্য প্রদান করেন।
ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি খোলা অংশে জুতা-মোজা খুলে ঘাসে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাসে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন। জনতার উদ্দেশে হাত নেড়ে সমাবেশস্থলে এগোতে থাকেন।
লাইভ সম্প্রচারে দেখা যায়, তারেক রহমানকে বহনকারী বাস ধীরে ধীরে এগোচ্ছে। সামনে-পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি। সড়কের দুই পাশে অগণিত মানুষ। জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। তিনি ও সফরসঙ্গীরা সাড়া দিচ্ছেন।
তারেক রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে স্বাগত জানান শাশুড়ি, স্বজন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। ভিআইপি গেট দিয়ে বের হওয়ার সময় খালি পায়ে কিছুক্ষণ ঘাসের ওপর দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি।
এর আগে সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪ মিনিটে সিলেট বিমানবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশে ফ্লাইট করেন। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট দেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ পরে সিলেটে পৌঁছে পোস্ট দেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’
পূর্বাচল ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তারেক রহমান মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরে ফিরবেন গুলশানের বাসায়।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান। দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে আজ গণসংবর্ধনা মঞ্চে লাখো মানুষের সামনে আবেগঘন ভাষণ প্রদান করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/