• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ২ বিদেশী পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার

এম এ মোমিন / ১৯৫ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার ২১-শে ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গত ৫-ই আগস্ট গণঅভ্যুত্থানকালে বিভিন্ন সংস্থা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল বালিয়াডাঙ্গী থানা এলাকায় অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বালিয়া পুকুর কবরস্থান এলাকায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র রাখা আছে। পরে রাত ১টা ৪০ মিনিটে সেখানে তল্লাশি চালিয়ে দুটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬৫ মি.মি. বোরের ০১টি বিদেশী পিস্তল সাথে ০২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি।
এবং আরেকটি ৯ এমএম বোরের বিদেশী পিস্তল সাথে ০২টি ম্যাগজিন ও ০৭ রাউন্ড তাজা গুলি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধী শনাক্ত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং কে বা কারা এই অস্ত্রগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/