• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বিরলে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার।
বিরল উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক (ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম, বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোছাঃ সৌদিয়া আকতার বানু। মতবিনিময় শেষে ১০০ জনের মাঝে প্রত্যেককে ২ টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার ও ৫ টি করে ফ্লোরমেট উপকরণ হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত উপকরভোগীদের মধ্য হতে ৩ জন তাঁদের সফলতার ইতিহাস তুলে ধরে অনুষ্ঠানে প্রেরণামূলক বক্তব্য রাখেন।
এর আগে বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে গবাদী পশু, হাঁস, মুরগী পালনে প্রশিক্ষণসহ ৪২ জনের মাঝে ২ টি করে ষাড় বাছুর ৮৪ টি, ৪২ জনের মাঝে ২ টি করে বকনা বাছুর ৮৪ টি, ২৩৭ জনের মাঝে ২ টি করে মোট ৪৭৪টি ভেড়া, ২৭০ জনের মাঝে ২০ টি করে মোট ৫৪০০ টি মুরগী এবং ২৯৬ জনের মাঝে ২০ টি করে মোট ৫৯২০ টি হাঁস বিতরণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/