হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সৈয়দ মো. শাহজাহান জানান, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, সৈয়দ মো. ফয়সল একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিক। তিনি নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে উন্নয়নে কাজ করবেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এ আসনে বিএনপির নির্বাচনি প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://slotbet.online/