• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিয়া উপজেলা শাখা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়া উপজেলা, পৌরসভা, থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বি. এম. অধ্যাপক (অব.) নাগিব হোসেন, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (রবি), সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাহিনুর ইসলাম, জাসাস নড়াইলের সাধারণ সম্পাদক শ. ম. ইকরাম রেজা, ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, চাচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হিলালুজ্জামান হিলাল, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌফিক ইলাহী রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ লস্করসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/