• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

বেগম রোকেয়া দিবসে শরণখোলায় নারী নির্যাতন প্রতিরোধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

রাজিব হোসেন, বাগেরহাট / ২০২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (বেগম রোকেয়া দিবস) ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ৯ ডিসেম্বর যৌথভাবে এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা রোধ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে ইউএনও বেগম রোকেয়ার আদর্শ ও দেশের অদম্য সংগ্রামী মায়েদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সফল নারী উদ্যোক্তা লাভলী বেগম এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠা কোহিনুর বেগম-কে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

দিবস দুটির যৌথ আয়োজন শরণখোলা এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমান অধিকারের বিষয়ে নতুন করে অনুপ্রেরণা যোগায় বলে জানান অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/