‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুদক অফিসের সামনে মানববন্ধনে মিলিত হয়। দুর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা এতে অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, দুদকের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষসহ অন্যান্য বক্তারা। তারা বলেন—“দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সমাজে বৈষম্য তৈরি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রা থামিয়ে দেয়। তাই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—দুই পর্যায়েই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে।”
বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে ‘না’ বলার আহ্বান জানান এবং বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
দিবসটি উপলক্ষে পুরো শহরজুড়ে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে, যা জনসচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে।
https://slotbet.online/