• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোরে বিজিবি’র অভিযানে ১০ পিস স্বর্ণেরবারসহ আটক- ২

মানিক হোসেন / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

যশোরের কোতোয়ালী থানার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, আটক দুই যুবকের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটককৃতরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ মাহাফুজ আলম (৩১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল— চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার।

ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বেড়ে যাওয়ায় বিজিবি নজরদারি ও অভিযান জোরদার করেছে। তিনি বলেন, “সীমান্ত এলাকায় স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/