• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি ও ছাত্রদলের দোয়া মাহফিল

মো: রেজাউল করিম / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুটি স্থানে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপির উদ্যোগে ভারড়া ইউনিয়নের আরড়া তা’লিমুল কুরআন কাশেমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। পৃষ্ঠপোষকতা করেন আশিকুর রহমান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি জাকির হোসেন মজিদ, সম্পাদক আরিফুর রহমান আরিফসহ স্থানীয় নেতারা।

বক্তব্যে এম এ সালাম বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম করেছেন। পরে নেতাকর্মীরা তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় হবেন।”

এদিকে সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুবুর রাসেল, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনি, যুগ্ম আহ্বায়ক রুপক খান, মোস্তাকিম মিয়াসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম রুবেল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, পাকুটিয়া ইউনিয়নের সোহেল রানা, ঘুনিপাড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি বিশাল রহমান, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল মিয়া ও সিনিয়র সহ-সভাপতি জাহিদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/