• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

নড়াইলে যুবকের পচা গলা লাশ উদ্ধার

মোঃ মিলটন শেখ, নড়াইল প্রতিনিধি। / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়ার কুন্দশী এলাকা থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের কুন্দশী এলাকার নিজ বাড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ইমরুল ভূঁইয়া (৩৬) কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ইমরুল ওই বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী ও এক মেয়ে সন্তান থাকলেও মামলা মোকদ্দমাজনিত কারণে তারা বাড়িতে থাকতো না।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/