• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শরণখোলায় রেকর্ড আমন ফলন: উচ্চ ফলনশীল জাতের সাফল্যে হাসছে ৭০ হাজার বিঘা জমি

মোঃ রাজিব হোসেন / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

​বাগেরহাটের শরণখোলা উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকদের কঠোর পরিশ্রম, অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সার্বিক সহায়তায় ‘সুপার বাম্পার ফলন’ অর্জিত হয়েছে। বর্তমানে সোনালী ধানের শীষে স্বপ্ন দুলছে এবং নতুন ধানের মৌ মৌ গন্ধে চারপাশ মুখরিত; কৃষকরা ইতোমধ্যে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজ শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা মসুল আলম নিশ্চিত করেছেন যে, এ বছর উপজেলায় উচ্চ ফলনশীল বিনা ৭ ও ১৭, ব্রি ধান ৩৯, ৪৯, ৭১, ৭৫, ৮৭, ৯৩, ১০৩ সহ স্থানীয় জাত মিলিয়ে প্রায় ৭০ হাজার বিঘা জমিতে আমনের চাষ হয়েছে। কৃষি বিভাগ এই বাম্পার ফলনের কারণ হিসেবে তাদের সকল সহায়তা, নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, সেচ ব্যবস্থার উন্নতি এবং লবনাক্ততা সহনশীল স্বল্প জীবনকালীন ধানের জাতের চাষাবাদকে চিহ্নিত করেছে। কৃষকদের উৎসাহিত করতে ৩৫টি প্রদর্শনী এবং প্রায় ৫৫০ জন চাষীকে সরকারি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আদর্শ চাষি নীরব হালদার প্রতি বিঘায় ৩৩ থেকে ৩৫ মন ধান হওয়ার আশা করছেন এবং তিনি গত বছর দুই বিঘা জমিতে ৪৯ জাতের ধান চাষ করে ৬৭ মন ধান পেয়ে সফল হয়েছিলেন বলে জানান। উত্তর কদমতলা, ঝিলবুনিয়া, বকুলতলা, খোন্তাকাটা, সাউথখালী, ধানসাগর ও রায়েন্দা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এই চোখ জুড়ানো ফলনের দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার ধানকাটা গ্রুপের সর্দার মধু মিয়াও ফলন অনেক ভালো হয়েছে বলে নিশ্চিত করেছেন। উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার কৃষকদের দক্ষতা বৃদ্ধি, সরকারি প্রণোদনা এবং সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহারের ফলেই এই সুপার বাম্পার ফলন অর্জিত হয়েছে বলে জানিয়েছেন, যার ফলে এখন মাঠে মাঠে চলছে ধান কাটার মহা উৎসব ও ঘরে ঘরে নবান্নের উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/