• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৪৩ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব এবং ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার।
ফাইনালকে কেন্দ্র করে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেন দুই দলের খেলোয়াড়রা। দর্শকরাও উপভোগ করেন রোমাঞ্চকর মুহূর্তে ভরা প্রতিটি সেকেন্ড। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা। আয়োজকরাও সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম মিয়া।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টা ২০ মিনিটে মাঠে গড়ায় বল। খেলা শুরু হতেই দুই দলের ধারাবাহিক আক্রমণ–পাল্টা আক্রমণে তৈরি হতে থাকে নজরকাড়া সব মুহূর্ত। কখনো পোড়াদহের ফরোয়ার্ডদের জোরালো শট, তো কখনো সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের চোখ ধাঁধানো কাউন্টার—পুরো সময়টাই ছিল উত্তেজনায় ভরপুর। দুই দলের গোলরক্ষ একদিকে ইব্রাহিম ও অন্যদিকে শাওন তারা একাধিক নিশ্চিত গোল রক্ষা করে দর্শকদের মুগ্ধ করেন।

তবে প্রথমার্ধের ৩২তম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব যে গোলটি করেন আব্রাহাম। এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া প্রচেষ্টা চালায় পোড়াদহ, কিন্তু সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তা তাদের ফিরতে দেয়নি। শেষ পর্যন্ত ১–০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার।

এমন উত্তেজনাপূর্ণ আয়োজন দেখে খুশি স্থানীয় দর্শকরা। তারা জানান, নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করলে এলাকার তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে।

আয়োজক ৩নং সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুলাহ আল আলাউদ্দিন ও হাবিব বলেন, ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতেই তাদের এই উদ্যোগ।

উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের আয়োজনে গত ৩ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/