• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কুমিল্লা দেবিদ্বার-৪ আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট ও জোট রাজনীতিতে অনিশ্চয়তা

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৮৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

কুমিল্লা দেবিদ্বার-৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থন হারালে মনোনীত প্রার্থীর বিজয় সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে,এমন আশঙ্কা স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের। দলীয় বিভক্তি ও মতপার্থক্য বাড়তে থাকায় এই আসনে বিএনপির অবস্থান আরও নাজুক হয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। তাই নেতাকর্মীদের মতে, বিএনপির জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অভ্যন্তরীণ ঐক্য।

অন্যদিকে, বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়েও চলছে শঙ্কা ও অনিশ্চয়তা। যদি শেষ পর্যন্ত জোট গঠিত হয়, তবে দেবিদ্বার-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে এনসিপির হাসনাত আব্দুল্লাহ মনোনীত হতে পারেন,এমন আলোচনা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জোট হলে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা এবং জোট না হলে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি উভয় দিক থেকেই এই আসনটিতে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাপ ও উত্তাপ।

স্থানীয় ভোটাররা বলছেন, পরিস্থিতি যেদিকে যাক না কেন, শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ কৌশল ছাড়া বিএনপির জন্য দেবিদ্বার-৪ আসনটি ধরে রাখা কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/