• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে কলেজছাত্র নিহত

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহ শহরের হামদহ মনুমেন্ট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা স্ট্যান্ডের দিক থেকে আসা একটি বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক অভারটেক করতে যান সুজুকি মোটরসাইকেল। তখন ইজিবাইক টি মোটরসাইকেলকে হালকার উপর চাপ দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বাধীন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত স্বাধীন ঝিনাইদহ পৌরসভার ৩নং ওয়ার্ডের ছোট কামারকুন্ডু এলাকার রওশন আলীর ছোট ছেলে। তিনি মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার তার কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শহরের দিকে বিশেষ একটি কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ট্রাক ও ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/