বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা খানজাহান আলী থানা ১নং ওয়ার্ডের উদ্যোগে আজ মশিয়ালী দাখিল মাদ্রাসা সংলগ্ন হারাতলায় এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানা সেক্রেটারি জনাব গাজী গোলাম মোর্শেদ মামুনসহ থানা ও ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার ব্যবস্থা, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
https://slotbet.online/