সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলোর কার্যক্রম পুনর্বহাল করায় নড়াইলে অর্ধশতাধিক মোটরবাইক নিয়ে শোডাউন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ সোমবার (৩ নভেম্বর) নড়াইল পৌরসভার চৌরাস্তা থেকে পুরাতন বাস টার্মিনাল হয়ে রূপগঞ্জ প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয় এ শোডাউন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ। তিনি বলেন, জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। ফ্যাসিবাদী প্রথার বিলোপ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। কমিটি পুনর্বহাল করায় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা কাজ করছে। নব উদ্যামে সংগঠন গোছানোর কাজ শুরু করেছি আমরা।
শোডাউনে নেতৃত্ব দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন মোল্যা, যুগ্ম সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানা, মো. শুভ মোল্যা, রাশেদুল ইসলাম, শাহারুল আলম.শিমুল মোল্লা সহ আরো অনেকে।
https://slotbet.online/