• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নিখোঁজ তিন ছাত্রীর ৫০ দিনেও মেলেনি খোঁজ! দেখা গেছে গাফেলাতি-আশ্রয়দাতা হোটেল সিলগালা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৮৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে তিন মাদরাসা ছাত্রীর নিখোঁজের ঘটনা ৫০ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় রহস্য ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্বল্পকালীন আশ্রয়স্থল ‘ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেল’-এর গুরুতর অনিয়ম প্রকাশ পাওয়ায় অভিযান চালিয়ে হোটেলটি সিলগালা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২৮-শে অক্টোবর বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশালিন তুরাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে নিখোঁজ ছাত্রীদের স্বল্পকালীন আশ্রয়স্থল রোড আবাসিক হোটেলে নিয়মিত গ্রাহকদের তালিকা সংরক্ষণ না করা এবং লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনার অভিযোগে অনিয়ম প্রমাণিত হওয়ায় হোটেলটি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর এবিষয়ে হোটেলের মালিক রাকিব হাসান লাইসেন্স না থাকার কথা স্বীকার করেনছেন।

উল্লেখ্য, গত ৮-ই সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মাদরাসা পাড়ার ‘আয়শা সিদ্দিকা’ বালিকা মাদরাসার ছাত্রী জুঁই (১৪), জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) ও আয়শা সিদ্দিকা (১৩) নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর দিনই ৯-ই সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিন ছাত্রী নিখোঁজ হওয়ার পর ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, নিখোঁজের দিন রাত ১টার দিকে তারা রিকশা বদল করে প্রথমে বাসস্ট্যান্ড, এরপর রেলস্টেশন হয়ে ভোর ৪টা পর্যন্ত রোড আবাসিক হোটেলে অবস্থান করেন। হোটেল ম্যানেজারের সহায়তায় ভোরে তারা পীরগঞ্জের উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে রওনা হন, এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ ছাত্রী আয়শার বোনের দাবি, মাদরাসা কর্তৃপক্ষের অতিরিক্ত মারধর ও নির্যাতনের কারণে তার বোনসহ তিন ছাত্রী পালিয়ে গেছে। তিনি জানান, নিখোঁজ হওয়ার কিছুদিন আগে তার বোন নির্যাতনের কথা জানিয়ে দ্রুত তাকে নিয়ে যেতে অনুরোধ করেছিল।

আয়শা সিদ্দিকা মাদরাসার প্রধান শিক্ষিকা হামিদা বেগম নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা স্বীকার করলেও নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি জানান, তারা মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছিলেন এবং নিখোঁজ ছাত্রীদের সন্ধান করছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রশাসনের কয়েকটি সংস্থা কাজ করছে। প্রশাসনের কোনো গাফিলতি নেই।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে এবং দ্রুত ছাত্রীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/