আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় শহরের উজির আলী ঈদগাহ ময়দানে এ কর্মসূচি শুরু হয়।
ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ দলে দলে সমবেত হন ঈদগাহ ময়দানে। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশাল র্যালিটি বের হয়ে সদর থানা গেট, পোস্ট অফিস মোড় হয়ে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মৌ চৌধুরী, ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি, সহ-সভাপতি মনিরুল ইসলাম ও আরিফুল ইসলাম আনন, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মিলু, সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদসহ ৬ উপজেলার যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে যুবদলের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি এলাকায় সংগঠনকে সুসংগঠিত করতে হবে এবং ধানের শীষের প্রার্থী এম এ মজিদ ভাইয়ের হাতকে শক্ত করতে হবে। একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে— এ ব্যাপারে যুবদলকে সজাগ থাকতে হবে। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে, আসন্ন নির্বাচনে ঝিনাইদহে ধানের শীষের বিজয় অনিবার্য। র্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
https://slotbet.online/