৫০ লাখ টাকা চাঁদা নিয়ে পিডিএলকে ২৯ কোটি টাকার কাজ পাইয়ে দেয়ায় ফেনী পৌর নির্বাহী প্রকৌশলি জাকির হোসেন কে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন ঠিকাদার কামরুল হাসান মাসুদ।
এর আগে ও জাকির হোসেন পিডির নামে সকল ঠিকাদারের কাছ থেকে ২% চাঁদা নিতো বলে জানান, কয়েকজন ঠিকাদার।
এ বিষয়ে জাকির হোসেন জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ তার রুমে ঢুকে ঠিকাদার মাসুদ অকথ্য ভাষায় গালমন্দ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
একপর্যায়ে রুমের কম্পিউটার ও ল্যাপটপ ছুঁড়ে মারেন এবং জিনিসপত্র তছনছ করেন।
তিনি তাৎক্ষণিক বিষয়টি ফেনী মডেল থানা ও পৌর প্রশাসককে জানিয়েছেন বলে নিশ্চিত করেন।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলি জাকির হোসেন কে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে মাসুদ জানান ২৯ কোটি টাকার ড্রেন নির্মাণ প্রকল্প থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিয়ে অবৈধভাবে পিডিএল নামক একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন জাকির হোসেন ও পৌর প্রশাসক।
পিডিএলের মালিক বিদেশে অবস্থান করলেও তার স্বাক্ষর নকল করে এ কাজ দেয়া হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পৌরসভায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
https://slotbet.online/