• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিঙ্গাপুরে (MOM) আয়োজিত উপদেশমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মো: রেজাউল করিম / ১৪২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সিঙ্গাপুরের ম্যানপাওয়ার মন্ত্রণালয় (MOM) কর্তৃক আয়োজিত এক উপদেশমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা ৩০ মিনিটে শেষ হয় এ অনুষ্ঠান।

সভায় MOM কর্তৃপক্ষের উচ্চপদস্থ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রবাসী শ্রমজীবী মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে পরামর্শ দেন। বিশেষ করে আলোচনা করা হয়— কিভাবে বৈধ পথে সিঙ্গাপুরে আসা যায়, কিভাবে বৈধভাবে দেশে টাকা পাঠানো যায়, কোন ব্যাংক ও মানি এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো সবচেয়ে নিরাপদ, কীভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যায়, এবং কোন কাজ করলে শাস্তির মুখোমুখি হতে হয়— এসব বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হয়।

এছাড়াও বক্তারা তুলে ধরেন, সিঙ্গাপুর সরকার শ্রমিকদের কল্যাণে যেসব নিয়ম-কানুন প্রণয়ন করেছে, সেগুলো মেনে চললে শ্রমজীবী মানুষের জীবন আরও সহজ ও নিরাপদ হবে। তারা জোর দিয়ে বলেন, অবৈধ উপায়ে চাকরি পরিবর্তন, মদ্যপান, মারামারি বা জুয়া খেলা— এসব কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে যুক্ত হলে আইনি জটিলতা ও শাস্তির মুখোমুখি হতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, বার্মা ও অন্যান্য দেশের শতাধিক প্রবাসী শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থিতদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সভা শেষে উপস্থিত সকলের মাঝে উপহার সামগ্রী হিসেবে ব্যাগ, পানির বোতল, বিস্কুট, শ্যাম্পু, টুথপেস্ট, বডি স্প্রে সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

এমওএম কর্তৃপক্ষ সবার সুস্বাস্থ্য কামনা করে বলেন, “প্রবাসীরা সিঙ্গাপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই বৈধ পথে কাজ করা, বৈধভাবে দেশে টাকা পাঠানো এবং সকলের সঙ্গে ভালো আচরণ করা অত্যন্ত জরুরি।”

পরিশেষে সকল অংশগ্রহণকারীর জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। মনোজ্ঞ এ অনুষ্ঠানটি বিকাল ৪টা ৩০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/