• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নড়াইলে খাদ্য বান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: / ১৪০ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নড়াইলে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারী ভুক্তভোগীদের আয়োজনে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুরতি বেগম নামে এক কার্ডধারী বলেন, আমি কার্ডের চাল আনার জন্য নালিয়া বাজারের ডিলার মো. কামরুল খানের গোডাউনে যেয়ে নির্ধারিত মূল্য ৪৫০ টাকা দিয়ে চাল চাইলে চাল পরে দেবে বলে আমাকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে আমি কয়েকবার গেলেও আমাকে চাল দেওয়া হয়নি। মোস্তফা কামাল নামে একজন বলেন, আমি তিন চারবার চাল আনার জন্য গেলেও ডিলার আমাকে চাল দেননি। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযুক্ত দুই ডিলার বিএনপি নেতা মো. হিমায়েত মোল্যা ও জাসদ নেতা মো. কামরুল ইসলামের ডিলারশিপ বাতিলের দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল খোলা বাজারে বিক্রি করে দেওয়া জঘন্যতম অপরাধ। এর সাথে জড়িত মো. হেমায়েত মোল্যা এবং মো. কামরুল ইসলামের ডিলারশিপ বাতিলসহ তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ডিলার মো. হেমায়েত মোল্যা বলেন, ওই চাল নালিয়া বাজারের ডিলার মো. কামরুল ইসলামের গোডাউন থেকে নেওয়া হয়েছে। কামরুল ইসলামে মুঠোফোনে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমি স্থানীয় প্রশাসনকে অভিযুক্তদের ব্যাপারে আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য বলেছি। ঘটনার সাথে জড়িত কেউ ছাড় পাবে না তদন্ত করে অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নালিয়া বাজার থেকে খাদ্য বান্ধবের চাল লাটা গাড়িতে মাগুরায় নিয়ে যাওয়ার সময় চালসহ গাড়িটি আটক করে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা ফাঁড়ি পুলিশ। আটকের পর ওই চালের ক্রেতা মো. মিলন জানান, নড়াইল জেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে ডিলার মো. হেমায়েত মোল্যা এবং নালিয়া বাজারের ডিলার মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি চাল কিনেছেন। পরে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই চাউলের ক্রেতা মো. মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/