• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

তারেক রহমানের নির্দেশে একই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের বিএনপির পাঁচ প্রার্থী

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৫৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য পাঁচ সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে সমবেত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান এবং কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ— আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন— আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক যার হাতে যাবে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁরা বলেন, প্রার্থী যেই হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ঐক্য ও সংহতির মাধ্যমে আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/