• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহের পোড়াহাটিতে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলজের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে ঝুমুর খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে রোকেয়ার মা আমেনা খাতুন।

আহতদের স্বজনরা জানায়, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সাথে ৩ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শশুর নকিবসহ তার পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমরের মা রোকেয়া খাতুন মেয়ে বাড়িয়ে যায়। মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এতে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে একাধিক বার ফোন করলে তারা ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুইজনকে মারপিটের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/