• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ৫১ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নড়াইল থেকে প্রকাশিত নতুন দৈনিক পত্রিকা ‘পাঠক প্রবাহ’-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পাঠক প্রবাহ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির (টুকু), দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর উত্তম সরকার এবং এনটিভির সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এম. মনির চৌধুরী।

অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। ‘পাঠক প্রবাহ’ সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।

এম. এম. মাহবুবুর রশিদ লাবলু বলেন, এই পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।

বক্তারা আরও বলেন, বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। “সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।”

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক পাঠক প্রবাহের উপদেষ্টা শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এম. সাদ্দাম হোসেন, নড়াইল কন্ঠের সাব এডিটর কাজী আনিসুজ্জামানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলজিৎপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান।

আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে দৈনিক পাঠক প্রবাহ তার যাত্রা শুরু করল গণজাগরণের নির্ভরযোগ্য জাগ্রত কন্ঠের ভিশন নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/