ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিষয়ে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুর রউফ।
শনিবার ৪-ই অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের টিএফসি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ আব্দুর রউফ জানান, তিনি মৃত কশির উদ্দিন সরকারের পুত্র এবং রানীশংকৈল উপজেলার আরাজি চন্দন চহট গ্রামের বাসিন্দা। তিনি ও তার বড় ভাই ডাঃ ফজলুর রহমান ১৯৮০ সালে ঠাকুরগাঁও হাজীপাড়া এলাকায় এস.এ. ১৩০ নং খতিয়ানভুক্ত জমির মালিক খদেজা খাতুনের কাছ থেকে ২৪.৭৫ শতক জমি ক্রয় করেন।
ওই জমি ৯৬০ নং দাগের আওতাভুক্ত, যার মোট আয়তন ৪.৬৯ একর। এর মধ্যে ১.৪০ একর জমি হতে তাদের নামে ক্রয়কৃত ১০ শতক। জমির উত্তর পাশে ডাঃ ফজলুর রহমান জমি, দক্ষিণে আজাদ এর জমি, পূর্বে জিয়াউল হক এর জমি এবং পশ্চিমে পাকা রাস্তা অবস্থিত। উক্ত জমিতে ডাঃ ফজলুর রহমানের দুই তলা পাকা বাড়ি, চারপাশে সীমানা প্রাচীর এবং নানা প্রজাতির গাছপালা রয়েছে। ১৯৮০ সাল থেকে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।
কিন্তু গত ৩০ সেপ্টেম্বর সুবর্ণ পালিত ও তার সহযোগীরা উক্ত জমির মালিকানা দাবি করে মানববন্ধন আয়োজন করে এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। আব্দুর রউফ অভিযোগ করেন, ওই মানববন্ধনে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে, যা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। এর মাধ্যমে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ৩০ আগস্ট সকাল ১১টার দিকে সুবর্ণ পালিত ও তার লোকজন তাকে জমি থেকে বেদখল করার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটির পর তিনি আদালতের শরানাপন্ন হন। আদালত সমস্ত তথ্য-প্রমাণ যাচাই করে বিবাদীপক্ষের বিরুদ্ধে ইনজাংশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু এরপরও, গত ২৮ সেপ্টেম্বর জমিতে আগাছা পরিষ্কার ও ঘর নির্মাণের জন্য গেলে সুবর্ণ পালিত ও তার সহযোগীরা পুনরায় সেখানে অতর্কিতভাবে হামলা চালায়, ঘর নির্মাণের উপকরণ লুট করে নিয়ে যায় এবং কোর্টের নির্দেশ অমান্য করে।
সংবাদ সম্মেলনে আব্দুর রউফ বলেন, “আমরা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করছি। সুবর্ণ পালিত গোষ্ঠী আদালতের আদেশ অমান্য করে আইনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এই বানোয়াট ও মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
https://slotbet.online/