• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

হরিপুরে বিএনপি নেতা বহিষ্কার

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও জেলার হরিপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী হাই স্কুল মাঠে বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার সময় মসজিদের নামাজের কারণে কিছুটা বিরতি দেওয়া হলেও ইশার নামাজের আজান বিলম্বিত হয়। এ নিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

পরদিন এ বিষয়ে ফেসবুকে প্রতিবাদ জানান স্থানীয় যুবক খালিদ হাসান। তার পোস্টে মন্তব্য করতে গিয়ে রেজুয়ানুল হক মানিক স্থানীয় আল হারামাইন মসজিদকে জঙ্গি সংগঠনের মসজিদ বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি মসজিদের মুসল্লিদের মনগড়া আইন মানার অভিযোগ তোলেন।

তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/