• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

আলমডাঙ্গায় আপন ২ ভাইকে কুপিয়ে জখম

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৫৩ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ বুধবার (০১ অক্টোবর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফুলবগাদি গ্রামের মোনর আলীর দুই ছেলে মোতালেব হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৪৭)।

আহত সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন বলেন, আর জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আসাদ ওরফে সোলাইমানদের সঙ্গে বিরোধ হয়। তারা জানান, জমিতে বেড়া দিলে তারা তাদের জমিতে ফসল ফলাতে সমস্যায় পড়বে। উত্তরে জানায়, পরবর্তী
বেড়া তুলে নেয়া হবে বলে জানান আমি। এরপরও তারা আমাকে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

তিনি আরও বলেন, এরই জের ধরে আজ সকালে আমার চাচাতো দেবর মুজিবর, সিদ্দিক, নূর ইসলাম, আসাদ ওরফে সোলাইমান, মুজিবর, সাব্বিরসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার স্বামী ও দেবরকে কুপিয়ে জখম করে তারা। আমি প্রতিবাদ করলে আমাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায় তারা। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, এই ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/