• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নড়াইলে জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি: / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে নড়াইলের নলদী বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ সেপ্টেম্বর) বিকালে নলদি বাজার ক্লাব মাঠে নলদী বাজার শাখা এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে একই মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেন নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, লোহাগড়া উপজেল আমির হাফেজ হাদিউজ্জামান, মো আবুল বাসার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা পবিত্র সিরাতুন্নবী (সা.) এর আলোকে সমাজ সংস্কারের গুরুত্ব তুলে ধরেন “কোরআন-সুন্নাহর আলোকে আগামী সংসদ পরিচালিত হবে। ইসলামী দলের সরকার মানেই জনগণের সরকার। প্রয়োজনে সব ইসলামী দল এক হয়ে কাজ করবে।”

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, “আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না এই কথাটি মানুষের কাছে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরছে।জান্নাতের ঠিকানা কারও হাতে নেই, তবে আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ ব্যতীত হাশরের কঠিন ময়দানে কেউ মুক্তি পাবে না। রাজনৈতিক মত যাই হোক না কেন, একজন মুসলমান হিসেবে রাসুল (সা.)-এর পথ অনুসরণ করা আমাদের ঈমানের অংশ।”

অনুষ্ঠানে স্থানীয় ওলামা, নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/