• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৬২ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার ও শিল্পের বিকাশই আমাদের অঙ্গীকার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩৪তম বার্ষিক সাধারণ সভা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে ছিল এক বর্ণাঢ্য আয়োজন।

সভায় বক্তারা বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের তুলনায় বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে চেম্বার এখন অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও শিল্পের বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ মজিদ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায় উপপরিচালক স্থানীয় সরকার ঝিনাইদহ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক তোফাজ্জল হোসেন ও উপস্থাপন করেন করেন চেম্বার পরিচালক মোঃ আব্দুল মতিন।

সভায় অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে আরও ভালো সাফল্য অর্জন করা যায় তা নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়। ২০২৪ সালের আয় ব্যায় এবং ২০২৫ সালের সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা সভা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/