• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নড়াইলে বৃদ্ধের গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার

মো. মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি, নড়াইল: / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইল সদর উপজেলায় আকবার ফকির নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে বৃদ্ধ আকবার আর বাড়িতে ফেরেননি। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সঙ্গে বাঁধা আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় লাশটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/