• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযান-মেলেনি তেমন বড় ধরনের অনিয়ম

এম এ মোমিন ক্রাইম রিপোর্টার: / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের (দুর্নীতি দমন কমিশন ) অভিযান। বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও দুদকের অভিযানে মেলিনি তার প্রমাণ ।

মঙ্গলবার ২৩-ই সেপ্টেম্বর দুপুরের দিকে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা তেমন বড় ধরণের কোন অনিয়ম পাইনি।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানায়, বাজার মূল্যে জমি রেজিস্ট্রি না করার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অসাধু ব্যক্তিরা উচ্চমূল্যের জমি কম মূল্যে দলিল করে সুবিধা নিচ্ছে। পৌরসভার জমির দলিল করার সময় আয়কর প্রত্যয়ন পত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি দলিলে আয়কর প্রত্যয়ন পত্র পাওয়া যায়নি। এছাড়াও বায়না নামা রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি।

এবিষয়ে রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার মো. নাহিদুল ইসলাম বলেন, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। দলটি অফিসে আসা সেবাপ্রার্থী, অফিস স্টাফসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রত্যেকটি কাজ গুরুত্বসহকারে করে থাকি। আর দুদক যে অনিয়মের কথা বলেছে তা খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/