• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

খুলনার ফুলতলায় গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৯৬ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জামিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা গেল সবার ভীতর এক অজানা আতংক বিরাজ করছে।এই হত্যার প্রতিশোধ নিতে আবার কোন মায়ের কোল খালি হবে। ফুলতলা থানায় একের পর এক হত্যা হয়েই যাচ্ছে,এর কি কোন প্রতিকার নেই?
নিহত আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের হায়দার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে জামিরা বাজার এলাকায় আলমগীর হোসেন চাঁদাবাজির চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। একপর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফুলতলা থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/