ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৫২তম বাংলাদেশ জাতীয় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার পুকুরপাড় এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রী বিকাশ চন্দ্র বর্মন, হরিপুর ঠাকুরগাঁও মহোদয়, যিনি প্রতিযোগিতার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন।
সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন হরিপুর আলিম মাদ্রাসার সুপার মফিজুল ইসলাম কাদেরি, সাথে ছিলেন শিক্ষক মামুনুর রশিদ, রিয়াজুল ইসলাম ও আনোয়ার হোসেন।
এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিয়া, স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার শামীম হোসেন, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়া স্থানীয় সাংবাদিকরা পুরো অনুষ্ঠান কাভার করেন।
প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগীরা বিভিন্ন পর্যায়ে চমৎকার দক্ষতা প্রদর্শন করেন এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ান।
সভায় বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্যবান হয়, তেমনি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত চেতনা তৈরি হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও ক্রীড়া সমিতির যৌথ আয়োজনে সাঁতার প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, যা হরিপুরের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
https://slotbet.online/